১৮ অক্টোবর ২০২৫
বাসাভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা ৫ দিন ক্লাস ছেড়ে রাজপথে
বাসাভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা ৫ দিন ক্লাস ছেড়ে রাজপথে কিন্তু এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বসেনি উপদেষ্টা তার কোন অবস্থান জানায়নি। অবশেষে আজকে আলোচনায় বসলো কিন্তু দুইদফা সাংবাদিকদের সাথে ব্রিফিং এ উপদেষ্টার কথায় যা বুঝলাম বাজেটের আগে শিক্ষকরা কেন প্রস্তাব দিলনা সেই দায় শিক্ষকদের দিয়ে নিজেকে মুক্ত করতে চায়। উনার কথা সুস্পষ্ট ৫ শতাংশের উপরে সম্ভব না এবার শিক্ষকরা ক্লাসে ফিরলে ফিরলো না হয় না😀
যেহেতু বাজেটে আগে বলেনি তাই করা সম্ভব হচ্ছে না উপদেষ্টার এই সূত্রে ওনাকে আমি প্রশ্ন করলাম শিক্ষকরা অবসরে গেলে অবসর ভাতাও তুলছে সময় লাগে ৩/৪ বছর, অনেক শিক্ষক এই টাকার পিছনে ঘুরতে ঘুরতে মৃ'ত্যু হয় সেটা সমাধান হচ্ছে না কেন? এটাতো বহুবছর ধরে বলে আসতে এবং একের পর এক বাজেট যাচ্ছে!
সরকার বিমান কিনার চুক্তি করে বিভিন্ন অকেজো খাতেও বিশাল বাজেট দিচ্ছে এই খাতে বাজেট সমস্যা কোথায়? এসব প্রশ্নে যখন বাস্তবতা স্কীকার করে যখন সব কিছুর উত্তর শিক্ষা সচিবকে দিতে বলেন তখনি বুঝেছি সিআর আবরার স্যার একজন শিক্ষক হিসেবে অনেক ট্যালেন্ট অভিজ্ঞ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরের রাজনীতি ধরতে পারেনি। কারণ এই ইস্যু সমাধান হলে ঘোলাপানিতে মাছ শিকার করবে কিভাবে?
উপদেষ্টাকে বুঝতে হবে শিক্ষকরা অন্তবর্তী সরকার থাকা অবস্থায় এই দাবি বাস্তবতায়ন চায় পরে কোন দল ক্ষমতায় এসে পূরণ করে ক্রেডিট নিবে এজন্য রেখে দিবেন সেটা চায়না রাজনীতি এখানেই হচ্ছে। কারণ এদেশে বাজেটের জন্য কিছু আটকায় না ইতিহাস বলে।